×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৪৩৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ মুক্তি পাওয়া দীপিকা পাড়ুকোনের ৪টি সিনেমাই বক্স অফিসে ঝড় তুলেছে। যেগুলোতে তার উপস্থিতি বিচ্ছিন্নভাবে নেতিবাচক আলোচনার জন্ম দিলেও অভিনয় দিয়ে সেই সমালোচনাকে পেছনে ফেলেছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে একটানা এতগুলো সিনেমা হিট হওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন।
পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের একাধিক অনুষ্ঠানেও হচ্ছেন সম্মানিত। সব মিলিয়ে বলা চলে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করেছেন দীপিকা। সেই ধারাবাহিকতা আরো কয়েক বছর ধরে রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন একাধিক চলচ্চিত্রবোদ্ধা। কারণ এই মুহূর্তে হাতে রয়েছে ‘সিংহাম এগেইন’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’।
এর ভেতর ‘সিংহাম এগেইন’ সিনেমাটি আসছে ১ নভেম্বর পর্দায় আসার কথা কথা রয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। অনেকেই দীপিকার সাফল্যের ধারাবাহিকতা অক্ষত থাকবে মনে করলেও কেউ কেউ বলছেন, সিংহাম এগেইন ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে। কারণ একই দিন মুক্তি পাবে আরেক আলোচিত সিনেমা ‘ভুলভুলাইয়া থ্রি’।
এই সিরিজের প্রথম সিনেমা ‘ভুলভুলাইয়া’ বক্স অফিস মাতালেও ‘ভুলভুলাইয়া টু’ ফ্লপের তালিকা দীর্ঘ করে। তবে এবারের সিনেমাটি দারুণ ব্যবসা করবে বলে মনে করছেন ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা। সেই জায়গা থেকে সিংহাম এগেইন এবং ভুলভুলাইয়া থ্রি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নামবে। ফলে দর্শক ভাগ হতে পারে। যা সিনেমাগুলোর আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat