×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ৬৫৪৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি পশ্চিমা দেশের সাথে বন্দী বিনিময় চুক্তি করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। খবর তাসের।
ট্রাম্প জর্জিয়ার আটলান্টায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পুতিন ‘আরো একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন।’
 ট্রাম্পের মতে, চুক্তিটি ওয়াশিংটনের জন্য ভীতিজনক।
এ রাজনীতিবিদ জোরদিয়ে আরো বলেন, ‘আমরা আমাদের লোকদের ফিরে পেয়েছি, কিন্তু, আমরা কিছু ভয়ানক চুক্তি করেছি।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ১ আগস্ট জানায়, ন্যাটোর সদস্যভূক্ত বেশ কয়েকটি দেশে আটক থাকা বা দোষী সাব্যস্ত হওয়া আট রুশ নাগরিকের পাশাপাশি দুই নাবালক দেশে ফিরেছে। আঙ্কারার বিমানবন্দরে পরিচালিত বন্দী বিনিময়ের পর তারা দেশে ফিরলো। তাদের মধ্যে একজনের নাম ভাদিম ক্রাসিকভ। তিনি রাশিয়ার নাগরিক। তিনি জার্মানিতে যাবজ্জীবন কারাদ- ভোগ করছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বন্দী বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ১৬ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সৈন্য পল হুইলান এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ রয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat