×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ১৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার দক্ষিণাঞ্চলে দু’টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েল গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। 
দখলকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালালো।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দারা প্রদেশে গতরাতের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোনো খবর দেয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলার প্রতি ‘কঠোর’ প্রতিক্রিয়া জানিয়েছেন। গোলানের দ্রুজ আরব শহরে হামলায় ১২জন নিহত হয়েছে। সোমবার মাজদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দেবে না এবং দিতে পারবে না। আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে।’ পরিদর্শনকালে নেতানিয়াহু বিক্ষোভের মুখোমুখি হন। 
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার জন্য লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat