×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পণ্য রপ্তানিতে সহায়তা করার লক্ষ্যে তৈরি পোশাক খাতের চট্টগ্রাম বন্দরে অপেক্ষমান কন্টেইনারসমূহের ডেমারেজ চার্জ সাতদিনের জন্য মওকুফের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাথে আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি দেশবিরোধী কর্মকান্ডের সময়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু ছিল। ডিজিটাল সার্ভিস বা ডেটা সেন্টার দুষ্কৃতকারীদের পুড়িয়ে দেয়ার ফলে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সার্ভারে অনলাইন সংযোগ না থাকা বা ধীরগতির কারণে তৈরি পোশাক রপ্তানিরকারকগণ নির্দিষ্ট সময়ে পণ্য খালাস করতে সক্ষম হননি। বর্তমানে বন্দর ও কাস্টমসের সার্ভার চালু হওয়ার ফলে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন এবং ক্রেতার নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য রপ্তানিতে সহায়তা করার জন্য তৈরি পোশাক খাতের অপেক্ষমান কন্টেইনারসমূহের ডেমারেজ চার্জ সাতদিনের জন্য মওকুফের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আশিকুর রহমান ও পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat