×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। অপর এক দুর্ঘটনায় উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকরিয়া ইউনিয়নের মোনাইল নামকস্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মহিলা নিহত হন। আজ সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার দিকে দুর্ঘটনা দু’টি ঘটে।
বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, মহাসড়কের বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব-১১-৮২০০ নম্বরের অপো-ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী ঢাকা মেট্রো-ট-২২-২৬২৭ নম্বরের ফাঁকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসে থাকা লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক(৩৬) ও তার শিশুপুত্র আড়াই বছরের ইশরাত ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় ট্রাক ও বাস দু’টি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা সিদ্ধান্ত দিলে লাশ মর্গে প্রেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।  
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড় আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদি(৩৫) নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হয়। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়িতে যাবার পথে দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat