×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ২৩৪৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল (শুক্রবার) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
গ্রুপ ‘এ’ থেকে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানসহ সব ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অপরদিকে, গ্রুপ রানার্স আপ হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। 
প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে এবং মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা। 
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয় ও ১৯টি ম্যাচে হেরেছে তারা। তারপরও গত দুই বছরের পারফরমেন্সের কারনে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে  বাংলাদেশকে। 
গত দুই বছরে বেশ কিছু ম্যাচে ভারতের কাছে হারার আগে তীব্র  প্রতিদ্বন্দ্বিতা  বাংলাদেশ। যা ভারতকে হারানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছে টাইগ্রেসদের।
বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন রাবেয়া খাতুন এবং নাহিদা আক্তার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার মুর্শিদা খাতুনের পারফরমেন্সের উপরও নির্ভর করবে বাংলাদেশ। 
নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে জ্যোতি ২৩৬ রান এবং মুর্শিদা ৮ ম্যাচে ২০৮ রান করেছেন। এদিকে, রাবেয়া ৯ ম্যাচে ১৪ উইকেট এবং নাহিদা ১০ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat