×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৫৬৫৪৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমূহের চাষাবাদ কলাকৌশল, আন্তঃ পরিচর্যা ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ হল রুমে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘সিএসও’ ও প্রকল্প পরিচালক ড. মো.  শহিদুল ইসলাম, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘পিএসও’ ও উপ- প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, রংপুর বিনা উপকেন্দ্রর ‘এসএসও’ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা  ড. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat