×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ২৪৩৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল শুক্রবার (স্থানীয় সময়) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 
আজ ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ন্যাম শীর্ষ সম্মেলন এবং জি-৭৭-এর তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১৯ থেকে ২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া তিনি এ সময়ে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। 
জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন চেয়ার হিসেবে উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ন্যাম শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট, ন্যাম-এর বিদায়ী চেয়ার, সাধারণ পরিষদের সভাপতি, গ্রুপ-৭৭ ও চীনের সভাপতি হিসেবে কিউবার ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিরা বক্তৃতা করেন। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উগান্ডার প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায়ও যোগ দেন।
ড. হাছানের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রয়েছেন, যিনি ন্যাম-এর মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন দাপ্তরিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 
এছাড়াও রয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat