×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৩৪৫৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। 
উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নম্বর আলমপুর ইউনিয়ন শাখা আয়োজিত আলমপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র/কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, পীরগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়েছেন। ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। আপনারা আমাকে ভালোবাসা, ভোট ও দোয়া দিয়েছেন।
এসময় স্পিকারকে চেয়ারম্যান আবু সাঈদ মো. হাফিজুর রহমান সেলিম ক্রেস্ট প্রদান করেন এবং পতœীচড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে জনতার ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন।
তিনি বলেন, ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। এবার সময় হয়েছে আপনাদের সেবা দেয়ার। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে।
স্পিকার বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।
তিনি এসময় বিভিন্ন ইউনিয়নের জনগণের মধ্যে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মোট ৩৯৬টি করে কম্বল বিতরণ করেন ।
এসময় স্পিকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মঞ্জিলার দরগাহ বালিকা দাখিল মাদরাসা, পতœীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পতœীচড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। 
এর আগে জাতীয় নির্বাচনে নিজ আসন রংপুর-৬ থেকে নৌকা প্রতীকে বিজয়ের পর প্রথমবার সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে নির্বাচনী এলাকার জনগণ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে অভ্যর্থনা জানান।
এ অনুষ্ঠানে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat