×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৫৬৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার প্রশিক্ষিত ২৪ জন শ্রেষ্ঠ ইমামকে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় নেতারা আমাদের সমাজকে বাসযোগ্য রাখতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করেন। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের পেশাগত দক্ষতার উন্নয়ন এবং আর্থিক অবস্থানকে সুসংহত করতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যে প্রশিক্ষণ এবং  ঋণ ও অনুদান প্রদানের মাধ্যমে তাদের মর্যাদাকে সমুন্নত রাখা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল হক জানান, ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত জেলার সাতটি উপজেলার ছয়জন খামার প্রতিষ্ঠাকারী ইমামসহ মোট ২৪ জন প্রশিক্ষিত শ্রেষ্ঠ ইমামকে জাতীয় পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে সনদ এবং মোট দুই লাখ ৬৪ হাজার ৪০০ টাকার চেক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat