×
ব্রেকিং নিউজ :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৬৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আধুনিক যাত্রীসেবা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে  হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।বুধবার দুপুরে ভার্চুয়ালি হেল্প  ডেস্কটির উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যান  মো. জিল্লুর রহমান।
দেশের স্থলবন্দরগুলোর মধ্যে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দরে এই হেল্পডেস্ক খুলেছে টুয়েলভ ইভেন্টস মিট গ্রেট এসিস্ট নামে একটি প্রতিষ্ঠান। যাত্রীরা সীমিত ফি দিয়ে ডেস্ক থেকে হুইলচেয়ার ও ট্রলি সার্ভিসসহ অন্যান্য  সেবা নিতে পারবেন। এছাড়া হেল্পডেস্কে ভারতের অভ্যন্তরীণ বিমান ও  ট্রেনের টিকিটও কাটার সুবিধা থাকছে । পাশাপাশি যাত্রীদের ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য সহায়তাও  দেয়া হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে  হেল্পডেস্ক স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, আখাউড়া স্থল শুল্ক  স্টেশনের রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান ও আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য:, স্থলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে  যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে ৭০০ থেকে ৮০০ জন যাত্রী ভারত গমন করে থাকেন। প্রত্যেক যাত্রীকে ভ্রমণ কর দিতে হয় ১ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat