×
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৬৭৬৫৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। এই চার দল গ্রুপ-বি’তে একে অপরের সাথে লড়াইয়ে নামবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগায়ো শহরের অনুষ্ঠিত হবে এশিয়ার দেশগুলোর ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আসর। 

এশিয়ান গেমস উপলক্ষে ফুটবল ইভেন্টের আনুষ্ঠানিক ড্র আজ জাপানে অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারী ১২টি দলকে তিন গ্রুপে বিভক্ত করে এই ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত গেমসের ফুটবল ইভেন্টের লড়াই অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সাথে সেরা দুটি তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। 
এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবলে একবারই অংশগ্রহণ করেছে। চার বছর আগে চায়নায় হাংজু এশিয়া গেমসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। ঐ আসরে তিন ম্যাচের একটিতে ড্র করলেও বাকি দুটিতে পরাজিত হয় বাংলাদেশ।

২০২৬ এশিয়ান গেমস নারী ফুটবলের ড্র :গ্রুপ-এ : জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড গ্রুপ-বি : উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, মিয়ানমার
গ্রুপ-সি : চায়না, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং চায়না

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat