×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৪৫৬৬৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাহদি আমিন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন আজ বলেছেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশে আরও অনুকূল ব্যবসার পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চায়, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, ব্যবসা পরিচালনার ব্যয় কমাবে এবং বাণিজ্য সহজীকরণের নতুন ক্ষেত্র উন্মোচন করবে।’

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফডিআই কনফারেন্স-২০২৬-এ বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেন।

মাহদী আমিন বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি এনে সরকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ করেছে। এর ফলে সরকারি খাতের পাশাপাশি ব্যবসায়ী সমাজও উপকৃত হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ঘোষিত জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেটেও সরকারের এ প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

বিদেশি বিনিয়োগকারীদের ‘বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু ব্যবসা করছেন না, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানও তুলে ধরছেন।

মাহদী আমিন বলেন, উদ্যোক্তাদের মতামত যাতে নীতিনির্ধারণে প্রতিফলিত হয়, সে লক্ষ্যে ব্যবসায়ী সমাজ ও নীতিনির্ধারকদের মধ্যে নিয়মিত সংলাপের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম গড়ে তুলতে সরকার আগ্রহী।

সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এফআইসিসিআই সভাপতি রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র চেয়ারম্যান আশিক চৌধুরী এবং দেশি-বিদেশি প্রায় ৬০০ বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat