×
ব্রেকিং নিউজ :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি ডেটার নিরাপত্তা ও সর্বোপরি সাইবার সুরক্ষা এবং আইটি পরিষেবার পরিধি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং বিজনেস টাইকুন হিসেবে পরিচিত হিরানান্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানান্দানির প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার প্রতিমন্ত্রী ভারত সফরের প্রথম দিন মুম্বাইয়ের অলিম্পিয়ায় অবস্থিত হিরানান্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান। বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সোশ্যাল মিডিয়া, এআর বা ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। 
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানান্দানি গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ অংশীদারিত্ব ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকে শক্তিশালী করবে।
বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিলো ভারতের হিরানান্দানি গ্রুপ।
প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুইটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু করেছে। এই ডেটা সেন্টারে থাকছে ৪৮০০টি র‌্যাক এবং ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুৎ সক্ষমতা। এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সাথে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলির চাহিদা মেটাবে।
বৈঠকে হিরানান্দানি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানান্দানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat