×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বসেরা ব্যাটসম্যানদের ব্যাটিং লাইন-আপ মাত্র ৩৬ রানে অলআউট। এমন পারফরমেন্সের পর লজ্জায় মুখ ঢাকারই কথা ভারতীয় ক্রিকেট দলের। সেটিই হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে আড়াই দিনেই দিবা-রাত্রির টেস্ট ৮ উইকেটে হারলো ভারত।
তাই ম্যাচ শেষে হতাশায় ডুব দিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘এইভাবে হারের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ৬০ রানের মতো লিড নিয়ে আমরা তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিলাম। তখনই ধস নামল। ২ দিন ধরে কঠিন পরিশ্রম করে ম্যাচে নিজেদের ভাল জায়গায় নিয়ে যাওয়ার পর একটা ঘন্টায় এত খারাপ গেল যে, সেখান থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। মাত্র এক ঘন্টায় এমন জায়গায় নেমে গেলাম, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’
৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন খেলতে নেমেছিলো ভারত। দ্বিতীয় ইনিংসে দলের স্কোর ছিলো ১ উইকেটে ৯ রান। তৃতীয় দিন মাত্র দেড় ঘণ্টা সময় নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
দেড় ঘন্টায় শেষ হওয়া ইনিংসের মত ব্যাটিং আগে কখনও দেখেননি বলে জানান কোহলি, ‘মনে হয় না, এর আগে আমরা কখনও এত খারাপ ব্যাট করেছি। আমাদের আরো সর্তক হওয়া জরুরি ছিলো। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যে জায়গায় বল ফেলেছিল, দ্বিতীয় ইনিংসেও একই জায়গায় বল করে গেল। সত্যি কথা বলতে, কয়েকটা ভাল বল হয়েছে ঠিকই, কিন্তু উইকেটে বোলারদের জন্য বড় কোন সুবিধা ছিলো না। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আমরা ধরেই নিয়েছিলাম রান করা কঠিন। তাতেই অস্ট্রেলিয়ার বোলাররা আত্মবিশ্বাস পেয়ে যায়।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ঐ টেস্ট থেকে দলের সাথে থাকছেন না নিয়মিত অধিনায়ক কোহলি। প্রথমবারের সন্তানের বাবা হবেন তিনি। তাই দেশে ফিরে যাবেন কোহলি।
তবে কোহলির প্রত্যাশা সিরিজে ঘুড়ে দাঁড়াবে ভারত। কোহলি বলেন, ‘বক্সিং-ডে টেস্টে ছেলেরা ঘুরে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। সিরিজের পরের ম্যাচগুলোতে দল ভালো করবে। প্রথম টেস্ট জিতে দেশে ফিরতে পারলে অবশ্যই ভাল লাগতো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat