×
ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৫৪৫৬৫৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শুক্রবার টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। 

মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

আজ শুক্রবার দুপুরে জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।

এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat