×
ব্রেকিং নিউজ :
চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা, জেলার সদর উপজেলায় আজ মাস্ক না পরার অপরাধে ২৩ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে মাস্ক না পরার দায়ে ছয়জনকে পাঁচদিন করে কারাদন্ড এবং ১৭ জনকে মোট ১৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসনের দ’ুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না ব্যবহারের দায়ে দুইজনকে পাঁচদিন করে জেল ও আটজনকে মোট আটহাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।
একই সময়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মো. শায়েকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চারজনকে পাঁচদিন করে কারাদন্ড এবং নয়জনকে মোট দশহাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat