×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সাতেই ফিরছেন নেইমার?

স্পোর্ট ডেস্ক:- ব্রাজিল তারকা নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে। এবার সে গুঞ্জনকে আরও জোরদার করেছেন পিএসজি ফরোয়ার্ডটির সাবেক সতীর্থ লুই সুয়ারেজ ও বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদাল।

পিএসজি দুই মৌসুম আগে বেশ নাটকীয়তার শেষে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিলো। এক মৌসুম না ঘুরতেই তার বার্সেলোনায় ফেরার খবর চাউর হয়েছিলো ফরাসি সংবাদ মাধ্যমে। তবে তখন বার্সেলোনার খেলোয়াড় ও বোর্ড তাতে বিন্দুমাত্র আগ্রহও দেখায়নি। পরিস্থিতিতে ভূয়সী পরিবর্তন আসে গেল মে মাসে লিভারপুলের কাছে বার্সেলোনার ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেবার পর।

ফ্রান্স ও স্পেনের সংবাদ মাধ্যমে আবারও নেইমারের বার্সায় ফেরার জোর গুঞ্জন শুরু হয় এবং এখন পর্যন্ত ঘটনাপ্রবাহ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন দলে কোনো প্রকারের তারকা মনোভাবাপন্ন খেলোয়াড়কে সহ্য করবে না তার দল। এরপর আসে সাবেক সতীর্থ সুয়ারেজ ও বার্সা মিডফিল্ডার ভিদালের উক্তি। বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার ভিদাল নেইমারের বার্সায় ফেরা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেন, ‘ব্যাপারটা খুব ভালোই হবে। তাকে এখনো বার্সেলোনায় সবাই অনেক পছন্দ করে।’

নেইমারের সাবেক সতীর্থ সুয়ারেজকেও এ ব্যাপারে বেশ ইতিবাচকই শোনালো। তিনি বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড় মেসি ও দ্বিতীয় সেরা নেইমারের সঙ্গে ক্যারিয়ারের সেরা একটা বছর কাটানোর জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি আমি। এটা আমার জীবনের সেরা একটা মুহূর্ত ছিল। সেবার আমরা ট্রেবল জিতেছিলাম। নেইমারের মত খেলোয়াড়ের পাশে কে খেলতে চাইবে না?’

তবে পিএসজি ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চাইলে আর্থিক দিক থেকে কিছুটা টানাপোড়েনে পড়তে হতে পারে বার্সেলোনাকে। সেক্ষেত্রে তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি বার্সেলোনা তাদের বর্তমান খেলোয়াড় ইভান রাকিটিচ, স্যামুয়েল উমতিতি কিংবা উসমান দেম্বেলের একজনকে চুক্তিটিতে জুড়ে দিতে পারে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat