×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ করে : এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক:-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ করে।
তিনি আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এবং চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘স্মার্ট ও সেফ সিটি ফিজিবিলিটি স্টাডি (পাইলট প্রকল্প) প্রকল্প’ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তাজুল ইসলাম ১৯৮৬ সালে তার প্রথম চীন সফরের পাশাপাশি চীনের বর্তমান উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষত পরিকল্পিত নগর উন্নয়নে চীন অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি বলেন, ‘চীনের এই বিশ^বিদ্যালয়ের গবেষণা আমাদের এ ব্যাপারে সহায়ক হতে পারে’।
সমঝোতা স্মারকে লাকসাম পৌরসভার পক্ষে সই করেন লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের এবং চীনের সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অফ পাবলিক সেফটি রিসার্চের সহকারী ডীন ইয়াংসিয়া ল্যাং।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের মেয়াদ হবে ১ বছর তবে উভয় পক্ষের লিখিত সম্মতিতে তা বাড়তে পারে। সমঝোতা স্মারক অনুযায়ী সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক সেফটি রিসার্চ সহযোগিতার সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করবে এবং কিভাবে লাকসাম পৌরসভায় ডিজিটাল সেবাসমূহ প্রদান করা যায় এবং সমন্বিত কেন্দ্রিয় কমান্ড সিস্টেম চালু করা যায় তা নির্ণয় করবে।
এছাড়াও কর ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন সহ জনসাধারণের সেবার মান বৃদ্ধি করার উপায় নিয়েও গবেষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat