×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলবায়ু মোকাবিলায় উন্নত দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে : জুনাইদ আহমেদ পলক

নিউজ ডেস্ক:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর পড়বে। আর এর প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে এখনই চাপ প্রয়োগ করতে হবে।
তিনি আজ গ্রীনল্যান্ডের ইলুলিসাত শহরে অনুষ্ঠিত ওয়াই জি এল ইম্প্যাক্ট এক্সপিডেশন কর্মসূচির অংশ হিসেবে হেলিকপ্টারে করে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ডের বিভিন্ন জায়গা পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে বিশ্বের আরও ২০ আরব ইয়াং গ্লোবাল লিডার উপস্থিত ছিলেন।
পলক বলেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ডে ধারনার চেয়েও দ্রুত গতিতে বরফ গলছে। এটি অব্যাহত থাকলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর পড়বে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভৌগলিক অবস্থার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। যদিও এই তাপমাত্রা বৃদ্ধির জন্য বাংলাদেশ দায়ী নয়, কিন্তু তবুও জলবায়ু পরিস্থিতির কারণে ভুক্তভোগী হবে।
উন্নত দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে যেন তারা বৈশ্বিক তাপমাত্রা কমানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে বাধ্য হয়। অথচ এটি এখনই রোধ করা না হলে তাপমাত্রা বৃদ্ধি কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গমন, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে কৃষি ও জীবিকা প্রভাবিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat