×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে নজরুলের অবদান অসামান্য : মাহবুব উল আলম হানিফ
নিউজ ডেস্ক:- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান সকলেই মনে রাখবে বলে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: কবি কাজী নজরুল ইসলাম সব সময় তার লেখনির মধ্যদিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছে। তিনি সব সময় কুসংস্কার এবং ধর্মান্ধতার বিরূদ্ধে অবস্থান নিয়েছেন। কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়েছি। শনিবার সকালে জাতীয় কবির ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবি সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি সব সময়ই তার লেখনি গল্প-কবিতা মধ্যদিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার বার্তা দিয়েছেন। উনি সব সময় কুসংস্কার এবং ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন। কবি কাজী নজরুল ইসলামের এই চেতনাকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে গড়ে তুলেছি। এবং সেটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যোগ করেন: কবি কাজী নজরুল ইসলামকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে বাংলাদেশের নিয়ে এসেছিলেন ১৯৭২ সালে এবং জাতীয় কবি হিসেবে তাকে মর্যাদা দিয়েছিলেন। অসাম্প্রদায়িক সমাজ গড়তে কবির অবদান স্মরণ করে হানিফ আরও বলেন: কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সকল মানুষের কাছে স্মরণীয়-বরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবেন। অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার এ অবদান সকলেই মনে রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat