×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন বিমান বাহিনীর প্রধান হিসেবে নারীকে মনোনয়ন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:-  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান বাহিনীর প্রধান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও এরিজোনার ব্যবসায়ী এবং এরোস্পেস কর্পোরেশনের সাবেক প্রধান বারবারা বেরেটের (৬৮) নাম ঘোষণা করেছেন।
বারবারা জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের অধীনে ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিনল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৭ সাল পর্যন্ত তিনি বিমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র দ্য এরোস্পেস কর্পোরেশনের প্রধান ছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘তিনি খুব ভাল সচিব হবেন!’
সাবেক আইনজীবী ও পাইলট বারবারা র‌্যান্ড কর্পোরেশনের একজন বোর্ড মেম্বার।
সংস্থাটি মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম গবেষণা ও বিশ্লেষণ করে।
তিনি ও তার স্বামী ক্রেইগ রিপাবলিক দলে বড় ধরনের তহবিল প্রদানকারী। ক্রেইগ আমেরিকার বৃহৎ কারিগরী প্রতিষ্ঠান ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
বারবারা বিমান বাহিনী প্রধানের পদে মনোনিত হওয়ায় দ্বিতীয় নারী হিসেবে তিনি হেদায় উইলসনের স্থলাভিষিক্ত হবেন। উইলসন বর্তমানে এই পদে রয়েছেন।
১৯৯৪ সালে বারবারা জিওপি’র (রিপাবলিক্যান পার্টি) টিকিটে অ্যারিজোনায় প্রথম নারী হিসেবে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৌঁড়ে ছিলেন। তবে তিনি মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat