×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশরে পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে বোমার বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:- মিশরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে রোববার পর্যটকবাহী একটি বাস মাটিতে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির বিস্ফোরণ ঘটে। এতে দক্ষিণ আফ্রিকার নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
হাসপাতাল ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, গিজা দিয়ে বাসটি যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি গাড়িতে এক মিশরীয়ও আহত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তারা আরো জানায়, এই ঘটনায় ১৭ জন আহত হয়েছে।
তবে তাদের পরিচয় জানানো হয়নি। এই ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, এই বাস বিস্ফোরণে পর্যটক দলটির সাথে থাকা তাদের ৩ জন নাগরিক আহত হয়েছে। পর্যটক দলটির সাথে ২৮ দক্ষিণ আফ্রিকান নাগরিক ছিল।
নিরাপত্তা সূত্র জানায়, ‘একটি শক্তিশালী বিস্ফোরণে বাসের জানালার কাচ ভেঙ্গে গেছে। এতে দক্ষিণ আফ্রিকার ২৫ পর্যটক ছিলো। একটি প্রাইভেট কারে চার জন মিশরীয় পর্যটক ছিল। বিস্ফোরণে কারের জানালাও ভেঙ্গে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat