×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ষায় ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সম্ভাব্য সব কিছু করবে : আতিকুল ইসলাম
নিউজ ডেস্ক:- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী বর্ষায় জনগণের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সম্ভাব্য সব কিছু করবে। তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই শহরকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসার শহরের উন্নতির লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে আমি সম্ভাব্য সব কিছু করবো।’ আজ ডিএনসিসি’র জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণকে সচেতন হতে হবে। ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এরকম ৪টি স্থান তিনি পরিদর্শন করেন। স্থানগুলো হলো- উত্তরার শায়েস্তা খাঁ এভিনিউর কসাই বাড়ি, আশকোনা, বনানী মাছরাঙা টিভি ভবনের সামনের সড়ক এবং উত্তর বাড্ডার সুতিখাল। উত্তরার শায়েস্তা খাঁ এভিনিউতে গিয়ে আতিকুল ইসলাম দেখতে পান যে, কসাই বাড়ি এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা তৈরি হয়। তিনি আগামী ২ দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন। আশকোনা এলাকায় মূল সড়কের জলাবদ্ধতা স্বচক্ষে দেখে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে এই এলাকার সকল ড্রেন পরিষ্কারের জন্য ওয়াসাকে নির্দেশ দেন। তাছাড়া এই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে সিভিল এভিয়েশন, ওয়াসা ও ডিএনসিসিকে তিনি নির্দেশ দেন। বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের জন্য যাতে জলাবদ্ধতা তৈরি না হয় মেয়র এলিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রকল্প পরিচালককে রেল লাইন ও মূল সড়কের মাঝের জলাশয় আগামী ১৫ দিনের মধ্যে ৩০০ ফুট গভীর করার নির্দেশ দেন। এ ছাড়া বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে গিয়ে ড্রেনের আবর্জনা অপসারণের পদ্ধতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই আধুনিক করতে হবে। এছাড়া পানি নিষ্কাশনের জন্য সুতি খাল পরিষ্কার করে এর গভীরতা বাড়ানোর জন্য তিনি ওয়াসাকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat