×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-১০
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌ-বাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিধান
নিউজ ডেস্ক:-নব-নিযুক্ত নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীকে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপস্থিতিতে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত নৌ-বাহিনী প্রধানকে এডমিরাল পদের র‌্যাংক ব্যাজ পরান।’ প্রধানমন্ত্রী র‌্যাংক ব্যাজ পরানোর পর নতুন নৌ-বাহিনী প্রধান হিসাবে এডমিরাল চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন। অপরদিকে নৌ-বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মূখ্য সচিব মো. নজিবর রহমান, প্রতিরক্ষা সচিব আকতার হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে নৌ-বাহিনী প্রধান হিসাবে নিয়োগের আগে চৌধুরী রিয়ার এডমিরাল পদমর্যদায় বাংলাদেশ কোস্ট ট্রাস্টের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। নতুন নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বিগত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া এডমিরাল নিজামউদ্দিন আহমদের স্থলাভিষক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat