×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ইতিহাস বিকৃতির অপচেষ্টা করলেও বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতিহাসবিকৃতির অপচেষ্টা করলেও বিশ্বব্যাপী আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ‘১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দানে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ওপর চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডিএফপি এ প্রদর্শনীর আযোজন করে। জিয়াউর রহমান তার জীবদ্দশায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি উল্লেখ করে ড.হাছান বলেন, ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর দেয়া ঘোষণা তিনি (মেজর জিয়া) ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। আর আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষই প্রচার করেছেন। ২৫ মার্চ দিবাগত রাতে ঢাকাসহ যেসব জায়গায় পাকবাহিনী হত্যাযজ্ঞ চালায়, তার মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম অন্যতম। তিনি বলেন, সে-বিভীষিকাময় রাতের পরদিন চট্টগ্রামের আওয়ামী লীগকর্মী নূরুল হক শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করতে থাকেন। কিন্তু জিয়াউর রহমান চার দেয়ালের মধ্যে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত অবস্থায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘নূরুল হক জীবনের ঝুঁকি নিয়ে মাইকিং করে স্বাধীনতার ঘোষণা প্রচার করায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারে জিয়ার চেয়ে চট্টগ্রামের নূরুল হকের কৃতিত্ব বেশি।’ তথ্যসচিব আবদুল মালেক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসন। তথ্যমন্ত্রী এসময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার জন্য প্রস্তুতির ডাক হিসেবে বর্ণনা করে বলেন, ‘জাতির পিতার এ ভাষণের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার আন্দোলন চুড়ান্ত সংগ্রামের দিকে এগিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat