×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনসমর্থনহীন হয়ে পড়ায় বিএনপি ঢাকা সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেয়নি : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রচন্ডভাবে জনসমর্থনহীন হয়ে পড়ায় বিএনপি ঢাকা সিটি মেয়র ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ৩০ ডিসেম্বর বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, তাদের নেতাদের ওপর কর্মীদের যে আস্থাহীনতা, তারা যে প্রচ-ভাবে জনসমর্থনহীন হয়ে পড়েছে সে ভয়ে ঢাকা সিটি মেয়র ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি।’ আজ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হয়। এরপরও মেয়র নির্বাচনে ভোটার টার্ন আউট অত্যন্ত ভালো হয়েছে। কোনো জায়গায় কোনো হাঙ্গামা হয়নি। মাত্র এক বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য। বিএনপিই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক ও রাজনীতির কাকদের সমন্বয়ে তিনি বিএনপি গঠন করেছিলেন। খাবারের উচ্ছিষ্ট বিলিয়ে দিলে যেমন অনেক কাক চলে আসে খাওয়ার জন্য, জিয়াউর রহমানও ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দল থেকে রাজনীতির কাকদের নিয়ে যে দল গঠিত হয়েছে সেটির নাম বিএনপি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat