×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুল ঝলমলে রাখতে দরকার হেয়ার সিরাম
লাইফস্টাইল ডেক্স:- চুলের যত্নে আজকাল নিত্যব্যবহার্য উপাদান হয়ে উঠেছে হেয়ার সিরাম। রুক্ষ চুল বশে এনে উজ্জ্বলতা ফেরাতে হেয়ার সিরাম খুবই কার্যকর। যাঁরা সচরাচর তেল ব্যবহার করতে চান না, সামান্য একটু হেয়ার সিরামের ছোঁয়াতেই তাঁদের চুল হয়ে উঠতে পারে ঝলমলে। হেয়ার সিরাম তেলের মতো ঘন নয়, সহজেই চুলে মিশে যায়। রুক্ষ চুলে মসৃণতা আনতে, বা স্টাইলিংয়ের পর চুল উজ্জ্বল করতে সামান্য হেয়ার সিরাম চুলে বুলিয়ে নেন অনেকেই। তার সঙ্গে বাড়তি পাওনা হেয়ার সিরামের মনমাতানো সুগন্ধ যা দিনভর চুলে লেগে থাকে, চুল থাকে জটমুক্ত। কোন ধরনের চুলে কেমন সিরাম ব্যবহার করবেন? দোকানে নানা ধরনের হেয়ার সিরাম পাওয়া যায়। তার এক একটি এক এক ধরনের চুলের জন্য উপযুক্ত। হেয়ার সিরাম মূলত তৈরি হয় সিলিকোন দিয়ে যা চুলের উপর কোটিংয়ের মতো লেগে থাকে এবং চুল নরম, মসৃণ ও জটমুক্ত রাখে। কিন্তু সিলিকোন বাদেও হেয়ার সিরামে এমন নানা উপাদান থাকে যা চুলে পুষ্টিও পৌঁছে দেয়। তাই হেয়ার সিরাম কেনার আগে চুলের ধরনটা অবশ্যই মাথায় রাখা দরকার। যেমন আপনার চুল যদি খুব শুকনো আর রুক্ষ ধরনের হয়, তা হলে এমন সিরাম কিনুন যাতে ক্যাস্টর, রোজ়উডের মতো তেল রয়েছে। এই উপাদানগুলো আপনার শুকনো চুলের গভীরে আর্দ্রতা পৌঁছে দেবে। নিচে কোন ধরনের চুলে কেমন সিরাম ব্যবহার করবেন তার একটা গাইডলাইন দিয়ে দিলাম আমরা। ডগা ফাটা চুলের জন্য আপনার চুলের ডগা ফেটে যাচ্ছে মানে চুল প্রচণ্ড শুকনো হয়ে গেছে এবং যথাযথ পুষ্টির উপাদানও চুল পাচ্ছে না। ডগা ফাটা চুল দেখতেও খারাপ লাগে। চুলের ডগা ফাটলে হেয়ার সিরাম ব্যবহার করা মাস্ট, তাতে চুল একটু মসৃণ দেখতে লাগবে। এমন হেয়ার সিরাম কিনুন, যার মূল উপাদান কেরাটিন। চুল ফেটে যাওয়া আটকাতে কেরাটিন অত্যন্ত উপযোগী। তাপ আর দূষণ থেকে রক্ষা পেতে রোজ কাজের সূত্রে বাইরে বেরোতে হয়? তা হলে আপনার চুলে ধুলোবালি, রোদ আর দূষণের হামলা হতে বাধ্য। এ ক্ষেত্রে চুলের দরকার বিশেষ যত্ন। এমন হেয়ার সিরাম কিনুন যাতে ল্যাভেন্ডার ও জোজোবা অয়েল রয়েছে। এই দুটি তেল চুল চকচকে রাখে এবং চুলে প্রয়োজনীয় পুষ্টিগুণও পৌঁছে দেয়। ল্যাভেন্ডার অয়েল চুল জটমুক্ত রাখে, তাপ থেকেও বাঁচায়। ল্যাভেন্ডার আর জোজোবা অয়েল সমৃদ্ধ সিরাম খুব হালকা, ফলে চুলে মিশেও যায় চট করে। শুকনো চুলের জন্য অতিরিক্ত শুষ্ক চুলেরও বিশেষ যত্ন আর পুষ্টি দরকার। সুখের কথা, শুষ্ক চুলের জন্য এখন এমন অনেক হেয়ার সিরাম পাওয়া যায় যা সারা রাত আপনি নিশ্চিন্তে চুলে লাগিয়ে রাখতে পারবেন। সারা রাত লাগিয়ে রাখার জন্য ক্রিম-বেসড সিরাম কিনুন। ঘন ও টেক্সচারড চুলের জন্য আর্গান ও মরোক্কান অয়েল যুক্ত সিরাম আপনার চুলের পক্ষে একদম ঠিকঠাক। ঘন চুলে বাড়তি আর্দ্রতা জোগায় এই সিরাম। কোঁকড়া চুলের জন্য কোঁকড়া চুল খুব দ্রুত রুক্ষ হয়ে পড়ে, এই চুল পোষ মানানোও মুশকিল। এ ধরনের চুলের চাই বাড়তি আর্দ্রতা, তাই এমন সিরাম কিনুন যা চুলে পর্যাপ্ত আর্দ্রতা পৌঁছে দেবে। জোজোবা, আর্গান, সুইট আমন্ড ও মারুলা অয়েল যুক্ত হেয়ার সিরাম লাগান, আপনার কোঁকড়া চুল বশে থাকবে, চুলে লাগবে স্বাস্থ্যের ঝিলিক। রং করা চুলের জন্য যাঁদের চুলে রং করা অথবা অন্য কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে, তাঁরা হালকা ক্রিম বেসড হেয়ার সিরাম লাগান। জোজোবা, আর্গান, নারকেল তেল যুক্ত সিরাম বেছে নিন, তাতে গ্রিন টি-র নির্যাস থাকলে আরও ভালো। কালার্ড ও কেমিক্যালি প্রসেসড চুলের জন্য এ ধরনের সিরাম সবচেয়ে ভালো!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat