×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৪৫৬৫৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পার্লামেন্টের নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রধান সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর সেক্রেটারি জেনারেল এই ভাষণের লিখিত অনুলিপি উপস্থাপন করেন।

ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা বেগম জিয়া এবং ভারতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন।

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’

পিটিআই-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজ্যসভার অধিবেশনে বেগম খালেদা জিয়া এবং রাজ্যসভার সাবেক দুই সদস্যের জন্য শোক প্রস্তাব তোলা হয়।

রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন। পরে প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজ্যসভার চেয়ারম্যান বলেন, সেক্রেটারি জেনারেল প্রয়াতদের পরিবারের সদস্যদের কাছে আমাদের গভীর শোক ও সহানুভূতির বার্তা পৌঁছে দেবেন।

সিপি রাধাকৃষ্ণন বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি বেগম জিয়ার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকাকালীন সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। রাধাকৃষ্ণন বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat