×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও’র স্বীকৃতি পেয়েছে ব্র্যাক
নিউজ ডেস্ক: পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও’র স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বুধবার বিশ্বের সেরা ৫শ’এনজিও’র তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’। ২০১১ সাল থেকে ‘টপ ফাইভ হান্ড্রেড এনজিওস অফ দ্য ওয়ার্ল্ড’ নামে এই র‌্যাংকিং করে আসছে এনজিও অ্যাডভাইজার। সংঘাত ও দুর্যোগপূর্ণ জায়গায় সাশ্রয়ী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য ব্র্যাক টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেল। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ব্র্যাক আবারও প্রথম স্থান অধিকার করায় আমি অত্যন্ত আনন্দিত। এজন্য আমাদের সহকর্মী, অংশীদার ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সকলের ঐকান্তিক নিষ্ঠা ও ধারাবাহিক কাজের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে’। ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা বলেন, ‘এই মর্যাদা বিশ্বজুড়ে ব্র্যাক পরিবারের সকল সদস্যের অর্জন। আমাদের মূল শক্তি হচ্ছে তারা, যাদের নিয়ে আমরা ৪৭ বছর ধরে কাজ করছি। সেইসঙ্গে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদের সহযোগী, এই অর্জন তাদেরও। অগ্রগতির সুফল যতদিন না প্রতিটি মানুষ সমভাবে ভোগ করবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat