×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘টেক মাহিন্দ্রা’ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে :জুনাইদ আহমেদ পলক
আন্তর্জতিক ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘টেক মাহিন্দ্রা’ বাংলাদেশে বিনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) টেক মাহিন্দ্রা’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কথা জানান। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করেন। আজ এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম,বিশেষ করে আইসিটিখাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেকপার্ক স্থাপন,আইটি সরঞ্জামাদি আমদানি-রফতানির ওপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়েও তাকে অবহিত করেন প্রতিমন্ত্রী। পলক গুরনানিকে প্রযুক্তিখাতের সার্বিক অগ্রগতি বিষয়ে অবহিত করে বাংলাদেশে আইসিটি খাতে টেক মাহিন্দ্রাকে বিনিয়োগের অনুরোধ জানান। এসময় প্রতিমন্ত্রী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন দেখেন। তিনি জেডটিইর রোবোট প্রদর্শনীতে ভবিষ্যতে রোবোটিক্সে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা সম্পর্কে ধারণা নেন। দেশের স্টার্টআপদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে সম্প্রতি পলক যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন।এছাড়াও তিনি দেশের স্টার্টআপগুলোকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ পেতে সহায়তা করতে পারে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমঝোতা চুক্তি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat