×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রিয়াল মাদ্রিদের মাঠে লড়বে বার্সেলোনা
স্পোর্ট ডেস্ক:-শিরোপাধারী বার্সেলোনা কোপা দেল রে’র ফাইনালে ওঠার ফিরতি লেগে আজ বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে লড়বে। এর আগে বার্সেলোনার মাঠে ১-১ গোলে ড্র করে আসায় উজ্জীবিত রিয়াল। দলটি ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র জানালেন লিওনেল মেসিতে ভীত নন তারা। অপরদিকে বার্সা অধিনায়ক লিওনেল মেসি জানালেন কোনো প্রতিযোগিতাকেই হালকা করে দেখছে না কাতালানরা। বার্সেলোনার মাঠে সেমিফাইনালের প্রথম লেগে শুরুতেই লুকাস ভাসকেজের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে ব্রাজিলীয় ফরোয়ার্ড ম্যালকমের গোলে বার্সেলোনা সমতা ফেরায়। সামগ্রিক ফলাফলে এখন পর্যন্ত সমতা থাকলেও প্রতিপক্ষের মাঠে পাওয়া গোলটি এগিয়ে রাখছে কোচ সান্তিয়াগো সোলারির দলকে। ‘অ্যাওয়ে গোল’ এর সুবাদে আজ গোলশূন্য ড্র করলেও বার্সাকে বিদায় করে ফাইনালে চলে যাবেন সার্জিও রামোসরা। রিয়াল মাদ্রিদের কাছে হেরেই ২০১৩-১৪ মৌসুমে প্রতিযোগিতাটির শিরোপা খুইয়েছিল বার্সেলোনা। তবে এরপর থেকে টানা চারবার কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছে দলটি। এবার তাদের লক্ষ্য সংখ্যাটিকে পাঁচে উন্নীত করার। মেসি জানালেন কোনো শিরোপাকেই খাটো করে দেখছে না তার দল। ক্যারিয়ারের ৪০তম এল ক্লাসিকোয় নামার আগে ঘরোয়া ‘ডাবল’ এর সঙ্গে ইউরোপীয় শ্রেষ্ঠত্বেও চোখ রাখছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিযোগিতাকেই হালকা করে দেখছি না। সব শিরোপাই জয় করতে চেষ্টা করব আমরা। এবং কোপার ফাইনাল থেকে এক পা দূরে আছি ব্যাপারটাকেই প্রাধান্য দিচ্ছি আমরা।’ রিয়ালের সঙ্গে প্রথম লেগে ড্রয়ের পর থেকে মাসটা বেশ কঠিনই গেছে বার্সেলোনার। লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিক বিলবাও এবং লিওঁর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছিল কোচ আর্নেস্তো ভালভার্দের দল। তবে শেষ ম্যাচে সেভিয়ার মাঠে মেসির হ্যাটট্রিকে ৪-২ গোলের দারুণ জয়ে বাজে সময়কে পেছনে ফেলার আভাস দিচ্ছে বার্সা। রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ অধিনায়কের তারিফ করলেও জানালেন মেসিতে মোটেও ভীত নয় তার দল। তিনি বলেন, ‘মেসি তাদের জন্য একজন অবিশ্বাস্য খেলোয়াড় যার অনন্য কিছু করার ক্ষমতা রয়েছে। আমরা সবকিছুর জন্যেই তৈরি আছি এবং আমাদের সবাই ম্যাচটার জন্যে মুখিয়ে আছে। মেসি মহান একজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও আমরা মোটেও তাকে ভয় পাচ্ছি না, কারণ বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের দলে আছেন।’ ক্যাম্প ন্যুর প্রথম লেগে দারুণ খেলেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রিয়ালকে। ব্রাজিলীয় ফরোয়ার্ডের বিশ্বাস নিজেদের দর্শকদের সামনে প্রথম লেগের পারফর্মেন্সের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হলে এবার ভালো কিছুই অপেক্ষা করছে ইউরোপসেরা দলটির জন্য। ভিনিসিয়াস বলেন, ‘ভক্তদের সমর্থন পাওয়াটা জরুরি কিন্তু যদি আমরা ক্যাম্প ন্যুর খেলাটির পুনরাবৃত্তি ঘটাতে পারি তবে জয় পাব বলে বিশ্বাস করি আমরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat