×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৬
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘যেকোন পরিণতির জন্য প্রস্তুত হোন’ ইমরান খানের বার্তা
আন্তর্জতিক ডেস্ক:-ভারতীয় বিমান বাহিনীর হামলার পর সব ধরণের পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনা ও জনগণকে তৈরি থাকতে বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার পর জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠকে হাজির ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং অন্যরা। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান সময় মতো এর জবাব দেবে। ‘প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীসহ সকল জাতীয় শক্তি এবং পাকিস্তানের জনগণকে সম্ভাব্য সকল ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।’ বলা হয় বিবৃতিতে। এর আগে ভারত দাবি করে, পাকিস্তান সীমান্তে প্রবেশ করে হামলায় জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এতে ২০০ থেকে ৩০০ জন মারা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার জঙ্গি ঘাঁটি। প্রতিটি এলাকাতেই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান। এদিকে, ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবিসিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তার এ আত্মীয় বিস্ফোরণে আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat