×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমান ছিনতাই চেষ্টাকারী র‌্যাবের তালিকাভুক্ত অপরাধী ‘পলাশ’ : র‌্যাব
নিউজ ডেস্ক:–দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত যুবক ‘পলাশ’ র‌্যাবের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র (এএসপি) মো. মিজানুর রহমান ভুঁইয়া  জানান, র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেইজ অনুযায়ী ওই যুবকের নাম মো: পলাশ আহমেদ। নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি। তার সিট নম্বর ১৭-এ। সে ঢাকা-চট্টগ্রাম আভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান সাংবাদিকদেরকে জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারি স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে ওই যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ৫টা ১৩ মিনিটে উড্ডয়ন করে। পরে বিকেল ৫টা ৪১ মিনিটে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। বিমান ছিনতাই চেষ্টাকারী সন্দেহভাজন ওই যুবককে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat