×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর : ইয়াফেস ওসমান
নিউজ ডেস্ক:–বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর। আজ সোমবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণমূলক পরিদর্শন কার্যক্রম বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠানগুলোকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি আহ্বান জানান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর সভাপতিত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরসহ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কর্মশালায় রূপপুর পারশাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্সধারী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের ২৫ (পঁচিশ) জন বিজ্ঞানী/প্রকৌশলী অংশগ্রহণ করেন এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ পর্যায়ের বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পরিদর্শন কার্যক্রম নিয়ে বিজ্ঞানী/প্রকৌশলীরা প্রশিক্ষণ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat