×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশিক্ষণকে ভালভাবে কাজে লাগাতে হবে : ডা. দীপু মনি
নিউজ ডেস্ক: – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশিক্ষণকে ভালভাবে কাজে লাগাতে হবে। নতুন নতুন উদ্ভাবনে প্রশিক্ষণের জ্ঞান ব্যবহার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য নৈতিকতাবোধ সম্পন্ন ভাল মানুষ তৈরি করা। তিনি আরো বলেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতাবোধ তৈরি করে দেয়া। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এসকল বিষয় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ডা. দীপুমনি আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে বসন্তবরণ ও পিঠা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নায়েমে চলমান ১৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু পরিবর্তনের সাথে শুধু প্রকৃতিতেই পরিবর্তন আসে না, আমাদের পোশাক ও খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়। বিভিন্ন ঋতুতেই ভিন্ন ভিন্ন পিঠা তৈরি হয়। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য, উৎসব ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে হবে। আমাদের ভাষা ও ইতিহাস সম্পর্কেও সচেতনতার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্বাস্থ্যকর জীবনবোধ তাদের মধ্যে গড়ে তুলতে হবে। এ জীবনবোধ তৈরিতে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নায়েমের মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং কোর্স পরিচালক নাসরিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat