×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিণসিটিতে রাশিয়ান নাগরিকের মৃত্যু
নিউজ ডেস্ক:–ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিণসিটিতে এক রাশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সটলার পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। জেলেস্কি প্রকল্পের গ্রিণসিটির ৩ নং ভবনের ১৪ তলায় বাস করতেন। সকাল পৌনে আটটার দিকে একজন প্রতিবেশী ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে জেলেস্কির লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, তার বাথরুমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিং এর মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধে নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat