×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-১৫
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরীমনির বাগদান সম্পন্ন
বিনোদন ডেস্ক:-নানা কারণেই মিডিয়ায় আলোচিত ছিলেন ঢালিউড সুন্দরী পরীমনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রেমের গুঞ্জন। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তিনি প্রেম করছেন। এবার জানা গেলে সেই প্রেম এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন ঢালিউডের এই নায়িকা। বৃহস্পতিবার ভালোবাসা দিবসে বাগদান সারেন। পরীমনির রাজধানীর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। গতকাল তামিম হাসান নিজেও ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনির সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষ শুক্রবার পরীমনি তার ফেসবুক পেজে তামিমের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পরীমনি। এবার ২০১৯ সালে এসে সেই ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন ‘সুন্দরীতমা’। এখন কোনো এক ভালোবাসা দিবসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। গণমাধ্যমকে পরীমনি বলেন, তামিমের সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক দিনের। প্রতিটা প্রেমেরই পরিণয় দরকার। আমরাও চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছি। তিনি আরো বলেন, আমাদের প্রেমের শুরুটা হয়েছিল ১৪ তারিখে, বাগদানও হলো ১৪ তারিখে। বিয়ে করার পালা। সে ক্ষেত্রে আরেকটু সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat