×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নির্বাচিত
নিউজ ডেস্ক:– একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নৌকা প্রতীকে এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এই ফলাফল ঘোষণা করেন। আজ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে জাতীয় পার্টির দিলারা খন্দকার লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। অন্যান্যের মধ্যে জাসদের এসএম খাদেমুল খুদি মশাল প্রতীকে পেয়েছে ১১ হাজার ৬৩০ ভোট। একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। ফলে ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat