×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৫
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জরুরি নয় দূতাবাসের এমন স্টাফদের ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জরুরি নয় দূতাবাসের এমন স্টাফদের ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে ওয়াশিংটন নিকোলাস মাদুরোর ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ দূতাবাস গুটিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকা বলেছে, মাদুরো আর প্রেসিডেন্ট থাকছে না। খবর এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘ভেনিজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের বর্তমান মূল্যায়নের ভিত্তিতে’ জরুরি নয় দূতাবাসের এমন স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের পররাষ্ট্র দপ্তর দেশে চলে আসার অনুমতি দিয়েছে। তিনি বলেন, ‘দূতাবাসটি বন্ধ করে দেয়ার আমাদের কোন পরিকল্পনা নেই। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গুয়াইদোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কারাকাসের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে। গুয়াইদো ভেনিজুয়েলায় আমাদের মিশন বজায় রাখার আহবান জানিয়েছেন।’ সংকটপূর্ণ এ দেশে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে পররাষ্ট্র দপ্তর আরো জানায়, ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার বিষয় জোরালোভাবে বিবেচনা করা উচিত হবে। বুধবার মাদুরো মার্কিন কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগের ৭২ ঘণ্টা সময় দিয়েছে। ল্যাটিন আমেরিকার এ দেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে মাদুরো আইনসঙ্গতভাবে আর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট থাকছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলার পর মাদুরো মার্কিন কূটনীতিকদের দেশ ত্যাগে সময় বেঁধে দেন। যুক্তরাষ্ট্র জানায়, ওয়াশিংটন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধীদলীয় প্রধান গুয়াইদোকে স্বীকৃতি দেয়ায় তারা মাদুরোর এমন নির্দেশ অমান্য করছে। মাদুরো যুক্তরাষ্ট্রে তাদের মিশন বন্ধ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat