×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৪
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডুকেশন ৪.০ চালু করে এনডিসি ভবিষ্যৎ শিক্ষা পদ্ধতির অগ্রপথিকের ভূমিকায় :তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আজ মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এডুকেশন ৪.০-এর উদ্বোধন করেছেন। সমাপনী ভাষণে এডুকেশন ৪.০ বাস্তবায়নের জন্য তিনি এনডিসিকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে সর্বপ্রথম এডুকেশন ৪.০ প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যত শিক্ষা প্রদ্ধতির অগ্রপথিকের ভূমিকা গ্রহণের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। কলেজ সচিব ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ এনডিসিতে এডুকেশন ৪.০ প্রবর্তনের বিষয়ে সবাইকে অবহিত করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ এমদাদ-উল-বারী এডুকেশন ৪.০-এর ধারা এবং সম্ভাব্যতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে ন্যাশনাল ডিফেন্স কলেজ ভবিষ্যৎ শিক্ষা পদ্ধতি এডুকেশন ৪.০ প্রচলন করেছে। ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর কোর্স মেম্বাররা এবং উল্লেখ্যযোগ্যসংখ্যক দেশি-বিদেশী উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat