×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় পার্লামেন্ট প্রেসিডেন্টকে আটক করায় ১২ জনকে জেলে পাঠিয়েছে আদালত
আন্তর্জতিক ডেস্ক:-   ভেনিজুয়েলার একটি আদালত দেশটির গোয়েন্দা সংস্থার ১২ এজেন্টকে বুধবার কারাগারে পাঠিয়েছে। পার্লামেন্ট প্রেসিডেন্ট জুয়ান গুইদোকে স্বল্প সময় আটক রাখায় তাদের জেলে পাঠানো হয়। বিচার বিভাগীয় সূত্র একথা জানায়। খবর এএফপি’র। ক্ষমতার অপব্যবহার করায় তারা অভিযুক্ত হওয়ার পর বিচার পূর্ব আটক অবস্থায় এদের রিমান্ড মঞ্জুর করেছে কারাকাস আদালত। গুইদো রোববার ভেনিজুয়েলার রাজধানীর বাইরে একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় এসইবিআইএন এজেন্টরা মহাসড়কে তার গাড়ি থামায় এবং তাকে আটক করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার এ বিষয়ে কোনকিছু জানার কথা নাকচ করে দিয়েছে এবং এ ঘটনায় জড়িত চার এজেন্টকে বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হয়েছে। মাদুরো পুরো ঘটনাকে একটি ‘মিডিয়া সার্কাস’ হিসেবে অভিহিত করেন। তিনি ভেনিজুয়েলার বিরোধীদের সাথে ষড়যন্ত্র করার জন্যে এজেন্টদের দায়ী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat