×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডি ভিলিয়ার্স আসছেন আজ
স্পোর্ট ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক আজ সকালে ঢাকায় এসে পৌঁছবেন। ঢাকা থেকে সরাসরি সিলেট যাবেন তিনি। গতকাল দলটির মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ১৯ জানুয়ারি সিলেট সিক্সার্সের বিরুদ্ধে রংপুরের জার্সিতে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে। এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন তিনি। ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান খ্যাত ডি ভিলিয়ার্সের অপেক্ষায় আছে রংপুর। ঢাকায় প্রথম পর্বে পাঁচ ম্যাচের তিনটিই হেরেছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রোটিয়া এই ব্যাটসম্যান যুক্ত হলে রংপুরের ব্যাটিং লাইন আরও শক্তিশালী হবে নিশ্চিতভাবেই। ক্রিস গেইল-ডি ভিলিয়ার্স মাধ্যমে বিস্ফোরক ব্যাটিংয়ের প্রদর্শনী আশা করছে দলটি। গত বছর সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তারপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন তিনি। নিকট ভবিষ্যতে পাকিস্তানেও খেলতে যাবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat