×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-১০
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যারা জাতির জনকের আদর্শকে অনুসরণ করে নাই,নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করে না, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি তাদের চুড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যারা জাতির জনকের আদর্শকে অনুসরণ করে নাই, নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তাঁর উন্নয়ন দর্শনে আস্থা রেখেছে। আর সে জন্যই এবারের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুল সমর্থন দিয়েছে।’ আওয়ামী লীগ জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্তকে আমরা ধারণ করবো। এছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এ কথা যে দলের নেতারা বলেন, তাদের বঙ্গবন্ধুর প্রতি বিন্দুমাত্র কোন শ্রদ্ধা আছে বলে আমরা মনে করি না। মনে করার প্রয়োজনও বোধ করি না।’ বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, ‘জনগণ তাদের প্রত্যাখান করেছে। আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা লড়াই করতে থাকুক। তাতে আমাদের কোন মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।’ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat