×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলন হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে। তবে সহিংসতা ও নাশকতা করলে সময়োচিত জবাব দেয়া হবে। তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবেনা। এমনকি বাংলাদেশের জনগনও বিশ্বাস করেনা, আমরাও করিনা। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সময়োচিত জবাব দেয়া হবে।’ লৌহজংয়ের শিমুলিয়া ফেরী ঘাট হয়ে বর্তমান সরকারের নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ৩ নম্বর রোরো ফেরী ঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আবার এখন কী করবে? এখন তারা নির্বাচনেও পরাজিত। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। তারা ভবিষ্যতেও সফল হবে না।’ এদিকে মন্ত্রী পরিষদের আগমন উপলক্ষে ঘাট এলাকায় ব্যাপক ব্যবস্থা নেয়া হয়। দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের গাড়ী বহর শিমুলিয়া ঘাটে এসে পৌঁছলে স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। ফেরিতে উঠে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat