×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১৪
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিজ নির্ধারণী ম্যাচ আজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে বাংলাদেশ। এই সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচ আজ সিলেটে। এই ম্যাচে জিতে দুই দলই চায় সেই সিরিজটা নিজেদের করে নিতে। সিরিজ নিষ্পত্তির এই ম্যাচটা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ১২টা থেকে শুরু হবে।
আজকের ম্যাচটা এ বছর বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচ। বছরটা ওয়ানডে ক্রিকেটে দারুণ কাটিয়েছে বাংলাদেশ। চলতি বছরে বাংলাদেশ দল ১৯টি ম্যাচ খেলেছে; যার ১২টিতেই এসেছে জয়। গতকাল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তো গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এত সুন্দর একটা বছর জয় দিয়ে শেষ করাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না তারা।
অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা বিরল একটা সুযোগ। এক সময়ের এই প্রবল পরাক্রমশালী দলটা সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে ২০১৪ সালে; বাংলাদেশের বিপক্ষেই। তারপর থেকে ৫ বছর কেটে গেলেও কোনো সিরিজ জিততে পারেনি দলটি। এবার তাদের সামনে এসেছে একটা সিরিজ জয়ের সুযোগ। দলটির অধিনায়ক রভম্যান পাওয়েল বললেন, তারা এই সুযোগ লুফে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চান। সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে পারে কিছু সূত্র থেকে জানা গেল। গত দুই ম্যাচে তিন নম্বরে ব্যাট করা ইমরুল কায়েসের এই ম্যাচে একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই তিন নম্বরে এই ম্যাচে খেলতে পারেন সৌম্য সরকার। সে ক্ষেত্রে ৬ বা ৭ নম্বরে খেলা সৌম্যর জায়গায় ব্যাট করবেন একাদশে ঢুকে পড়া মোহাম্মদ মিঠুন। দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat