×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বিজনেস সেমিনার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:–টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আজ জাপান-বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও জাপান-বাংলাদেশ সোসাইটি যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। বিপুল সংখ্যক জাপানি ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাপান-বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ও বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। রাষ্ট্রদূত ফাতিমা বিগত এক দশকে বাংলাদেশে অর্জিত উন্নয়নের ধারা আগত অতিথিদের কাছে তুলে ধরেন। তিনি এ সময় বাংলাদেশের প্রবৃদ্ধি, মাথা পিছু আয়, রপ্তানি, শিক্ষার হার, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি তথ্য উপস্থাপন করেন। রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ বিশ্বের ৪৩তম বৃহৎ অর্থনীতি এবং গড় প্রবৃদ্ধি শতকরা সাত ভাগের বেশি; বাংলাদেশ তৈরিপোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, চাল উৎপাদনে চতুর্থ এবং মাছ ও সবজি উৎপাদনে তৃতীয়। তিনি বাংলাদেশের খাতভিত্তিক উন্নয়ন চিত্র সকলকে অবহিত করেন এবং দেশের বিভিন্ন মেগা প্রকল্পের বর্ণনা দেন। জাপান- বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের ব্যবসাবান্ধব নীতিগুলো সেমিনারে অংশ নেয়া ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সেমিনারে বাংলাদেশের অর্থনীতি, দেশে বিদ্যমান ব্যবসার অনুকূল পরিবেশ ও সরকার প্রদত্ত সুবিধাসমুহ নিয়ে আলোচনা করেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ঢাকার প্রতিনিধি তাইকি কোগা। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন ‘শিপ হেলথকেয়ার’ এর নির্বাহী পরিচালক হিরোইউকি কোবাইয়াসি এবং ‘শিমিজু কর্পোরেশন’ এর ঢাকা প্রতিনিধি ইয়াসুশি মিজুশিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat