×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ উইকেটে সহজ জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
স্পোর্ট ডেস্ক:-লক্ষ্য ১৯৬ রান।  নিজেদের মাঠে তা ছোট টার্গেটই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ভালোই খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এর পরই হঠাৎ দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক রহিমের  ব্যাট হাতের দৃঢ়তায় শেষ পর্যন্ত সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই সিরিজে ১-০তে এগিয়ে গেছে লাল-সবুজের দল।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচ উইকেটে। মুশফিকুর রহিমের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে এই সহজ জয় ঘরে তোলে তারা। অবশ্য দলীয় ৩৭ রানে তামিম ইকবাল সাজঘরে ফিরেন (১২)। অল্প কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান ওয়ানডাউনে নামা ইমরুল কায়েসও (৪)। লিটস দাস কিছুটা দৃঢ়তা দেখালেও ফিরে গেছেন ৪১ রান করে। এর পর সাকিব আল হাসান ৩০ ও সৌম্য সরকার ১৯ রানের দুটি ইনিংস খেলে ফিরে গেলে এক পাশ আগলে রাখেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৫৫ রানের চমৎকার একটি ইনিংস। যাতে বল খরচ করেছেন ৭০টি। এর আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৯৫ রানে ইনিংস গুটিয়ে যায়। নড়াইল এক্সপ্রেস ৩০ রান খচরায় তুলে নিয়েছেন তিন উইকেট। তিন উইকেট পেয়েছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানও। আর একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেই হোপ ছাড়া অন্যরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। তিনি ৫৯ বলে ৪৩ রান করেন। এ ছাড়া কিমো পল ৩৬ ও রোস্টন চেইস ৩২ রান করেন। আর মারলন স্যামুয়েলস করেন ২৫ রান। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ২০০তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি ও আরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat