×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-২২
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না আ স ম ফিরোজ
নিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আ স ম ফিরোজ এখন ঋণখেলাপি। এই অবস্থায় তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও এম মাইনুল ইসলাম। আইনজীবী মাইনুল ইসলাম বলেন, ‘তিনবারের বেশি ঋণ পুনঃ তফসিল করা যাবে না। কিন্তু আ স ম ফিরোজের ২০১৮ সালে নবমবারের মতো তাঁর প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করা হয়। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat