×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১৪
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর হার বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ
প্রবাস ডেক্স:-গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর হার বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সেদেশে পড়তে গেছে ৭ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বৃদ্ধির গড় হার এখন ১ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ বিষয়ক ‘ওপেন ডোরস রিপোর্ট-২০১৮’ এ তথ্য ওঠে এসেছে। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ২৪তম। আর স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে অবস্থান ১০ নম্বরে। গত ছয় বছরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৮ দশমিক ৪ শতাংশ। গত তিন বছরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী ছিল। চলতি শিক্ষাবর্ষে তা ১০ লাখ ৯০ হাজারে ওঠে যা একটি রেকর্ড। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ১২ বছর ধরে বিদেশি শিক্ষার্থী বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। বাংলাদেশের কয়েকটি স্থানে ‘এডুকেশনইউএসএ’ পরামর্শ সেবা ও রেফারেন্স সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডিতে অবস্থিত এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস এবং চট্টগ্রামের আমেরিকান কর্নার। এসব স্থানে প্রশিক্ষিত পরামর্শকরা দলভিত্তিক তথ্য অধিবেশন পরিচালনা করেন এবং আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য পৃথক কাউন্সেলিং সার্ভিস দেন। এছাড়া সিলেট, খুলনা ও রাজশাহীর আমেরিকান কর্নারে এডুকেশনইউএসএ রেফারেন্স লাইব্রেরি ও ‘দূর পরামর্শ’ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat